মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ এর ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য এমদাদুল মাতুব্বর এবং ৮ মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ফিকর, এবং কোষাধ্যক্ষ মোঃ মোনির ফকির, মোঃ আসাদ শিকদার সদস্য ৭ নং ওয়ার্ড আওয়ামী, মোঃ আয়নাল খান সদস্য ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতুল চন্দ্র ভদ্র, তাদের নিজ নিজ দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শুক্রবার (১২ জুন ) সকালে তাদের নিজ বাস ভবন ও ব্যাবসা প্রতিষ্ঠানে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ এর সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যে তারা জানান, আজ ১২/৬/২০২৬ ইং আওয়ামিলীগের নিজ নিজ পদ সহ আওয়ামী লীগের সকল প্রকার পদ/পদবী হতে অব্যাহতি নিলাম,
আমরা প্রতিজ্ঞা করিতেছি যে আজ হতে আওয়ামী লীগের কোন প্রকার দলীয় কার্য ক্রমের সাথে আমাদের কোন সম্পর্ক নেই এবং
ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত হবো না।
"আমরা আরো দৃঢ় ভাবে প্রতিজ্ঞা করিতেছি আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।"