"ধ'র্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার" লামা থানা পুলিশের বিশেষ অভিযানে..

Date: 2026-06-12
news-banner

লামা প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) ও লামা থানার সমন্বয়ে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায়, এসআই জামিল আহমদ ও সঙ্গী ফোর্সের সাহসী ও চৌকস তৎপরতায় ১২ জুন ২০২৬ রাত ০১.১০ ঘটিকায় জোরপূর্বক ধ'র্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নাছির মাঝি (৫০)-কে আসামির নিজ বসতঘর ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের বনফুর বড় পাড়া বাইশখাইল্লা ঝিরি মুসলিম পাড়া থেকে গেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি নাছির মাঝি, পিতা- মৃত মজু মাঝি ও মাতা- মৃত আনোছা খাতুন, বান্দরবান জেলার লামা থানাধীন ০৩নং ফাঁসিয়াখালী ইউপির ২৮৪নং ইয়াংছা মৌজার ০৯নং ওয়ার্ডের বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিম পাড়ার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়। 

উল্লেখ্য, তার বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারা এবং ১৮৬০ সালের পেনাল কোডের ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা রুজু রয়েছে 
বলে পুলিশ সূত্রে জানা যায়। 

লামা থানা ইনচার্জ উপস্থিত সাংবাদিক ও জন সাধারনের উদ্দশ্যে করে বলেন, লামা থানা এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে লামা থানা পুলিশের এমন কঠোর ও বিশেষ অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

Leave Your Comments