আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:
বোদা উপজেলায় মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া বাজারের পার্শবর্তী জঙ্গল থেকে ৩ মাদক সেবীকে আটক করেছে বোদা থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ৩পিছ ইয়াবা, ২পিছ ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও মদের খালি বোতল পাওয়া যায়।
ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়| ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম। এসময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো|
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দুপুরে বোদা থানার এসআই তোহিদুল ইসলাম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাড়েয়া বাজারের পেছেনের একটি জঙ্গলের ভিতর থেকে মাদক সেবনের সময় তাদের হাতেনাতে আটক করে।
আটককৃতরা হলেন, মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মৃত আ: জব্বারের পুত্র লিটন (৩৫), ফুকটিবাড়ী গ্রামের জমির উদ্দীনের পুত্র জহিরুল ইসলাম (২২), সরকারপাড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র সুমন (২১)|
বোদা থানার ওসি সোয়েল রানা জানান, মাদক সেবনের সময় পুলিশ তাদের আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে জেলা ও অর্থদন্ড প্রদান করা হলে, তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।