প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
সময়: ১২:৪১ পিএম
পঞ্চগড়ের বোদায় নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে এক বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তরুণ প্রজন্মের কাছে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত আয়োজনে অংশ নেন।