গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ইঞ্জিনিয়ার জামাল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় কল্যাণে তাঁর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “তারেক রহমানের জন্মদিনে তাঁর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন।”