আগামীকাল থেকে শুরু হচ্ছে মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ। তাই আগেই প্রস্তুত রাখুন প্রয়োজনীয় কাগজপত্র।
ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য প্রদান সহজ ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন।
✅ প্রয়োজনীয় কাগজপত্র:
পরিবারের প্রধান নারী সদস্যের জাতীয় পরিচয়পত্র (NID)।
পরিবারের অন্যান্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র (NID) এবং শিশুদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ।
পরিবারের প্রধান নারী সদস্যের নিজ নামে নিবন্ধিত ও সচল মোবাইল সিম।
📌 বিশেষভাবে মনে রাখবেন:
পরিবারের প্রধান নারী সদস্যের জাতীয় পরিচয়পত্র (NID) থাকা জরুরি এবং তার NID দিয়ে নিবন্ধিত সচল সিম থাকা আবশ্যক। পরিবারের কোনো সদস্যের NID অথবা শিশুর জন্মনিবন্ধন সনদ না থাকলে সংশ্লিষ্ট সদস্যের তথ্য জরিপে অন্তর্ভুক্ত হবে না।