চিটাগাং চেম্বারের উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-এর উদ্বোধন আজ বিকেল ৩টায় চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া গেস্ট অব অনার থাকবেন মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি এবং সাঈদ আল নোমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল হক।
দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই মেলায় অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্যমতে, চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।