আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন রবিউল ইসলাম মামুন। প্রচারণার শুরু থেকেই তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও সাধারণ মানুষের কাছে ছুটে গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং সমর্থন প্রত্যাশা করছেন।
ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় রবিউল ইসলাম মামুন বলেন, আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হলে মেম্বার হিসেবে ১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখতে চান। এলাকার রাস্তাঘাট, অবকাঠামো ও নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার পাশাপাশি অর্পিত প্রতিটি দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, এলাকার সম্মানিত মুরব্বি, কর্মঠ যুবসমাজ, নারী ও সর্বস্তরের মানুষের মূল্যবান সমর্থন, পরামর্শ ও ভালোবাসা পেলে ১ নং ওয়ার্ডকে একটি কাঙ্ক্ষিত, আধুনিক ও সেবামূলক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।