চট্টগ্রাম বন্দর ইপিজেডে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগ ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য- সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার,১০ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই কর্মসূচিতে স্বক্রিয় উপস্থিত ছিলেন।
৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা,সিইপিজেড মোড়, বন্দর ৩৮ নং ওয়ার্ডের সল্ট গোলা ক্রসিং মোড়, ব্যারিস্টার কলেজ মোড় এবং পতেঙ্গার ৪০ নং ওয়ার্ডস্থ স্টিল মিলস বাজার ও কাঠগড় বাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
কর্মসূচিতে নেতৃবৃন্দরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন অনৈতিক কার্যকলাপ বিএনপি সরকার করতে দিবে না। তাদের অনৈতিক চলাচল ও বিগত‌ বছরের ন্যায় কোন অগ্নী সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির অভিযোগ পাওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
যারা পালিয়ে থেকে অনৈতিক কর্মকান্ডের উস্কানি দিচ্ছেন তাদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। এছাড়া যারা বিভিন্ন এলাকায় অলি গলিতে সরকার বিরোধী গোপন মিছিল মিটিং ও হামলা -নির্যাতন সহ জনগণের নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে তাদের কে স্ব স্ব থানা পুলিশ,এস আর বি ও সেনা বাহিনীর মাধ্যমে প্রতিরোধ করতে আজকের আয়োজিত বিএনপির অবস্থান কর্মসূচি সভা থেকে জানানো হয়েছে।