কোর্টে ব্যাট হাতে নামলেন পুলিশ সদস্যরা। শুরু হলো বাংলাদেশ পুলিশ ক্রীড়া ২০২৬-২০২৭ এর আওতায় আন্তঃ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) বরগুনা জেলা পুলিশের আয়োজনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ পিপিএম। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও খেলোয়াড়রা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদন নয়। এটি শারীরিক ফিটনেস ও মানসিক শৃঙ্খলা ধরে রাখে। পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও দলগত কাজের মানসিকতা বাড়ায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের প্রতি শুভকামনা জানান এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।