আকাশ জুড়ে মেঘ আর বৃষ্টির ফোঁটায় ভিজে উঠলেও রংপুরে থেমে নেই মানুষের স্বাভাবিক কর্মব্যস্ততা। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই নগরী ও আশপাশের এলাকায় জীবিকার তাগিদে ছুটছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে সড়ক ও বাজার এলাকায় কিছুটা সতর্কতা ও ভোগান্তি তৈরি হলেও মানুষের চলাচল ও দৈনন্দিন কাজকর্ম পুরোদমে সচল রয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাস্তায় কর্মজীবী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
এদিকে। অনেকেই ছাতা মাথায় দিয়ে কিংবা বৃষ্টিতে ভিজেই নিজেদের গন্তব্য ও কাজের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, এই বৃষ্টিতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এলেও জীবিকা নির্বাহ এবং জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া ছাড়া উপায় নেই।
বিশেষ করে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিয়মিত কর্মজীবীদের ক্ষেত্রে বৃষ্টির মাঝেও কাজ চালিয়ে যাওয়াটাই এখন নিত্যদিনের বাস্তবতা। সব মিলিয়ে, বৃষ্টিভেজা আবহাওয়ার মাঝেও রংপুরের মানুষের বৃষ্টির মাঝেও কর্মস্থলে পৌঁছাচ্ছে