সাতক্ষীরা জেলা জজ আদালতের পুনরায় পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু মনোনীত হওয়ায় তাঁদের সংবর্ধনা দিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুনরায় নিয়োগপ্রাপ্ত জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।
অনুষ্ঠানে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম ও ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে নবনিযুক্ত আইন কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়। এ সময় বক্তারা তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।