প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিনে অশেষ শুভেচ্ছা জানানোর পাশাপাশি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত গৌরবোজ্জ্বল সাফল্য প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কিউএস প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৭ এবং টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭- এ গাকৃবির উল্লেখযোগ্য অবস্থান অর্জনের সাফল্যও প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেন তিনি।
২০ নভেম্বর (শুক্রবার) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের ভাওরাইদস্থ আলহাজ্ব আব্দুল মালেক মেম্বার হিফজ মাদরাসা ও এতিমখানায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ সাফল্য উৎসর্গের ঘোষণা দেন উপাচার্য।