নওগাঁর মান্দায় আটটি সিআর (CR) মামলার সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১০ বছর ধরে পলাতক আসামি মোঃ সাইফ উদ্দিন বিশ্বাসকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২১ নভেম্বর) মান্দা থানার বিশেষ টিমের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাইফ উদ্দিন বিশ্বাস মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় মান্দা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা সম্ভব হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।