ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঢাকা লকডাউন এবং দলটির নৈরাজ্য ও অপ তৎপরতার প্রতিবাদে মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটের কাছে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমলে ইসলামের সভাপতি কে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান।
সভাপতির বক্তব্য আমিরুল ইসলাম বলেন আওয়ামী লীগের ঢাকা লকডাউন এর নামে কোন ধরনের নৈরাজ্য ও জনজীবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো অপতপ্রতার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন দেশের মানুষ আর কোন ধরনের স্বৈরাচারী কর্মকান্ড নৈরাজ্য কিম্বা যেন দুর্ভোগ দেখতে চাই না।
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গ দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
একই সঙ্গে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন বিশ্বাস হারুনুর রশিদ বাগান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক স্থানে নেতৃবৃন্দ। এ সময় উপজেলা বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।