প্রস্তাবিত উপকূল দিবসে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে চরফ্যাশন প্রেসক্লাব।
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূণিঝড়ে নিহতদের স্মরণে এবং প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, আবু সিদ্দিক, রাশিদা বেগম, আকতারুল আলম সামু, আমির হোসেন ও বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের জীবনে এক গভীর শোক ও বেদনাদায়ক ইতিহাস। এদিনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। তাই উপকূলীয় মানুষের নিরাপত্তা, জীবন-জীবিকা রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।