সরকরি আমলাদের জন্য প্রশংসা করা কারো চোখে বেমানান মনে হলেও প্রকৃত অর্থে কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় সাধারন মানুষের ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে হয়, সেবার মান বাড়ে, ভোগান্তি কমে, তখনতো অকপটে বলাই যেতে পারে তিনি জনবান্ধব ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা, জনহয়রানি ও ঘুষ-দুর্নীতিসহ অভিযোগের শেষ নেই জনগণের। তবে এর ব্যতিক্রম কর্মোদ্যম, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাও রয়েছে। যারা লোভ লালসার উর্ধ্বে উঠে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন জনবান্ধব ও বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল।
একজন জনবান্ধব ইউএনও'র গল্প হলো এমন এক কর্মকর্তা যিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকেন। তিনি ইভটিজিং, বাল্যবিবাহ ও পারিবারিক সমস্যাসহ বিভিন্ন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং উপজেলাকে সুন্দর ও সেবা-বান্ধব করে গড়ে তোলেন। এই ধরনের ইউএনও'রা তাদের কর্মদক্ষতা ও মানবিক কাজের মাধ্যমে জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।
তেমনি দেশের সাধারণ জনগণের কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নসহ জনগণের প্রকৃত সেবায় নিয়োজিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দায়িত্বের বাইরে গিয়েও অনেক সময় যখন কোনো কোনো সরকারি কর্মকর্তা সাধারণ জনগণকে ভালো রাখার জন্য দিন রাত কাজ করেন আর তাঁদের কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয়, তখন তাঁরা সাধারণ জনগণসহ আপামর জনতার শ্রদ্ধার পাত্রে পরিণত হন।
এমনই একজন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। বাহুবলে যোগদানের পর থেকেই নিজ কর্মগুণে তিনি জয় করেছেন বাহুবলবাসীর মন।
বাহুবল উপজেলায় যোগদানের ৯ মাসের মধ্যে তিনি উপজেলার উন্নয়নে অসংখ্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তার কাছে আসা সব সেবা প্রার্থীকে তিনি হাসিমুখে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার চেষ্টা করার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সম্পূর্ণরূপে দালালমুক্ত হয়ে সরকারি সেবা পেতে পারে, সেই উদ্যোগ নিয়েছেন। উপজেলায় যোগদানের পর থেকে তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা।
কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। বাহুবল উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরালসভাবে কাজ করছেন তিনি। জনবান্ধব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার সৎ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ১৫ মার্চ ২০২৬ সালে রবিবার নতুন কর্মদিবস শুরু করে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও উজ্জ্বল রায় দিন-রাত নিরলসভাবে উপজেলায় কাজ করে যাচ্ছেন। তিনি যোগদানের প্রায় ৪ মাস উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য থাকায় ফলে এসব দপ্তরের নিয়মিত কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চাপ পড়েছে ইউএনও’র ওপর।এসব প্রশাসনিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ও সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করাসহ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন করে ইতিমধ্যে তিনি উপজেলায় একজন মানবিক কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
বলা বাহুল্য, পান থেকে চুন খসলে যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জনগণের নানামুখী অভিযোগ উঠে, ঠিক সেখানে ব্যতিক্রমী ভূমিকায় আছেন জনবান্ধব, পরিশ্রমী ও সফল বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
মাত্র ৯ মাস উপজেলায় যোগদানের পর থেকে তাঁর নিরলস প্রচেষ্টা ও কর্মদক্ষতায় পাল্টে যায় উপজেলা পরিষদের প্রশাসনিক সেক্টরে সরকারি সেবাখাতের সার্বিক কার্যক্রম। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে গতিশীলতা ও স্বচ্ছতা। সকাল ৯টায় শুরু হয়ে রাত অবধি তিনি নিজ কার্যালয়কে সেবাপ্রার্থী মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন । যেকোনো সেবা প্রার্থী তাঁর কাছে অভিযোগ আপত্তি গুলো সরাসরি জানতে পারেন এবং তাৎক্ষণিক প্রতিকারও পেয়ে থাকেন। দিনশেষে রাতেও জনগণ তাঁর কার্যালয়ে উপস্থিত হতেন নানা সমস্যা নিয়ে। এসব সমস্যা সমাধানের নিমিত্তে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন তড়িৎ। ইউএনও কার্যালয়ে রাতেও জনগণের সেবা চালু থাকায় অনেকসময় তাঁর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ঠিকসময়ে বাসায় ফিরতে পারতেন না। এতে অনেকে মনে মনে রাগান্বিত হন।
তিনি সবসময় যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে সোচ্চার। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছেন। তা ছাড়া গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এছাড়াও ইউএনও উজ্জ্বল রায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের দিনে ও রাতে বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার ও বিভিন্ন ভাবে তাদের সেবা করেছেন, খবরাখবর নিয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা নিয়ে রাতে বাড়িতে গেছেন, তাঁর এসব মানবিক কাজগুলো বাহুবল উপজেলার সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। উপজেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন এলাকায় গৃহীত উন্নয়ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে গেছেন।
তিনি প্রশাসনিক কাজের পাশাপাশি নানাধরণের সমস্যা নিরসনে সর্বদা ছুটে গিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন আর বিভিন্ন এলাকায়। অবস্থা দৃষ্টে মনে হয়েছে, ক্লান্তিবোধ হয়তো তাড়া করেনা তাকে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পুরো উপজেলায় মাদকমুক্ত, যৌতুক-বাল্যবিবাহ রোধ ও ইভটিজিংমুক্ত সামাজিক ব্যবস্থার গুরুত্বপুর্ণ কাজের ভার তার উপর। একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি সেই কাজটি বাস্তবায়নে যথাযথভাবে দায়িত্ব পালন ও তদারকি করছেন।
স্থানীয় গণমাধ্যম কর্মী বা এলাকার সচেতন নাগরিক কারো কাছে অভিযোগ পেয়ে তিনি নিজে অথবা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিক ইভটিজারদের উৎপাত, মাদকসেবিদের আড্ডা কিংবা বাল্য বিবাহের মতো নেতিবাচক ঘটনাগুলো বন্ধে তাৎক্ষণিক আইনী পদক্ষেপ নিয়েছেন।
ইউএনও উজ্জ্বল রায় একজন শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে বাহুবল উপজেলার সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন সময় পরিদর্শন করছেন। কোমলমতি শিশু শিক্ষার্থীদের গুণগত এবং লেখাপড়ার জন্য মানসম্মত বিদ্যাপীঠ গড়ে তোলার নানা কার্যক্রম করছেন ইতোমধ্যে।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব সময় চেষ্টা করি মানুষের দুঃখ-কষ্ট লাঘবের। জেনে বুঝে কখনো আমার দায়িত্বে অবহেলা করিনি। তিনি আরও বলেন, এই উপজেলার মানুষ খুবই আন্তরিক। যেকোনো প্রয়োজনে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ ও সুশীল সমাজের সহযোগিতা পাওয়া যায়। যতদিন বাহুবল উপজেলায় আছি মানুষের জীবনযাত্রাসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাব। তিনি দায়িত্ব পালনে উপজেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চান।
সচেতন মহলের অভিমত, বাহুবলে সার্বিক উন্নয়ন এবং সরকারের রূপকল্প বাস্তবায়নে এমন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।