সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন নবাগত কর্মকর্তা সুমনা পারভীন (মিতা)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পরে বিকেলে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি কালিগঞ্জ উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত জনসেবা প্রদান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা) কালিগঞ্জে পৌঁছালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।