শীতের আগমনে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য জয়পুরহাট জেলা প্রশাসনের কাছে ২৬০টি কম্বল হস্তান্তর করেছে সংস্থাটি।
সোমবার(২৩ নভেম্বর)দুপুর ১২ টায় আশা-জয়পুরহাট জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এসব কম্বল তুলে দেওয়া হয়। এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া কম্বলগুলো গ্রহণ করেন।
সংস্থা সূত্রে জানা যায়,আশার আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।এরই অংশ হিসেবে শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত মানুষের হাতে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-বগুড়া বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ মোজাহারুল ইসলাম, আশা-জয়পুরহাট জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ শামীম হোসেন, বিশেষ রিজিওনাল ম্যানেজার মোঃ ফারুক আহমেদ,সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল হক, জয়পুরহাট সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বেল্লাল হোসেন এবং সিনিয়র এবিএম কাম সিও।
সংশ্লিষ্টরা জানান,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আশার বিভিন্ন সামাজিক কার্যক্রম চলমান রয়েছে।শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবেও এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।