সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল এবং ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ নভেম্বর ২০২৬ তারিখ ০২৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চামুচা বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ গ্রামস্থ ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল এবং এর বিকল্প ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপ জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।