১৫( নভেম্বর) নদীর দূষণ বন্ধ পরিবেশ সংরক্ষণ এবং ভৈরব নদীর স্বাভাবিক প্রহহ ও বৈচিত্র ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার স্থানীয় বসুন্ধরা। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রশিদপুরে ভৈরব নদীর পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে করনীয় বিষয়ে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কত শনিবার সুভা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে রশিদপুর ভৈরব নদীর পাড়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সবাই ভৈরব নদীর পরিবেশ রক্ষা দূষণ প্রতিরোধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও বৈচিত্র্য সুখ রক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সমাজসেবক মাজেদ খানের সভাপতি কে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সুভাষ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মইনুল আলম বুলবুল। তিনি পরিবেশ সুরক্ষন ভৈরব নদীর দূষণ প্রতিরোধ এবং নদী রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন।।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সভাপতি ওয়াজেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের মুজিবনগর উপজেলা সহ-সভাপতি বুলবুল আহমেদ মুজিবনগর এর ও আইপিএসি কো-অডিনেটর মোঃ রিয়াজ শেখ মিয়া মনসুর একাডেমীর শিক্ষক মোহাম্মদ আলী অবসরপ্রাপ্ত সেনা কর্ম কর্তা মোঃ রোকনুজ্জামান বকুল এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় সমাজসেবক রাজনীতিবি দ শিক্ষক কৃষক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। সবাই বক্তারা বলেন নদী পরিবেশ প্রকৃতি ও বৈচিত্রের গুরুত্বপূর্ণ অংশ। নদী দূষণের কারণে জলজ প্রাণী ও উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষি জনস্বাস্থ্য এবং স্থানীয় মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে।
তাই ভৈরব নদীকে যা দূষণমুক্ত রাখতে স্থানীয় জনগণ সহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মত বিনিময় সবার শেষে ভৈরব নদী রক্ষা দূষণ বন্ধ এবং পরিবেশ সুরক্ষনের দাবিতে রশিদপুর সুইসগেটের নদী পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় অংশগ্রহণকারীরা ভৈরব নদী বাঁচাও নদীর দূষণ বন্ধ করো এবং পরিবেশ রক্ষা করো সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা ভৈরব নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।