কক্সবাজারের সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহ কম পর্যটকদের। নানামুখি সমস্যার কারণে অনেকদিন সেন্ট মার্টিনে ভ্রমণ বন্ধ থাকলেও চলতি মাসে সেন্ট মার্টিন ভ্রমণে অনুমতি দিয়েছে সরকার। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর ভ্রমণ পিপাসুরা অনেক আনন্দিত হলেও সেন্ট মার্টিন দ্বীপে চলাচলরত জাহাজের বাড়তি ভাড়া আদায়ের কারণে এই প্রবাল দ্বীপে ভ্রমণ করার আগ্রহ হারিয়ে ফেলেছে পর্যটকরা। পর্যটক কম হওয়াতে অনেকটা বিভাগে পড়ে গেছে চলাচলরত জাহাজগুলো। এ অবস্থায় চলাচলরত জাহাজের বারা কমিয়ে আনার দাবি তুলেছে পর্যটকরা।
তথ্য অনুসন্ধানে জানা যায় বর্তমান মৌসুমে সর্বনিম্ন টিকেটের দাম আগের তুলনায় বেড়ে ৪২০০ টাকা করেছে কর্তৃপক্ষ এতে অনেকটাই আগ্রহ কম দেখাচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণরত পর্যটকরা। যাত্রী কমে যাওয়ায় জাহাজ মালিকরা যেমন বিপাকে তেমনি অতিরিক্ত ভাড়ার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরের নৌ পরিবহন কর্তৃপক্ষ ভাড়া পুনঃ নির্ধারণ অতিরিক্ত বারাদায় বন্দে তদারকি এবং আরেকটি ভাড়ার তালিকা তৈরি করেছেন বিআইডব্লিউটিএ। বিষয়ে কথা সোমবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌক্তিক ভাড়া আদায় বিষয়ক একটি কমিটি গঠন এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জানানো হয় সেন্টমার্টিন দ্বীপে পারমিট পাওয়া নয়টি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ৪৬০০ জন এতে সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। চলতি মৌসুমের শুরুতে চলাচল করা তিনটি জাহাজের ধারণক্ষমতা ২২৯৮ জন হলেও বেশি পর্যটক পরিবহন করারও অভিযোগ পাওয়া গেছে। তারপরেও জাহাজ মালিকগণ খরচ তুলে আনতে পারছেনা বলে অভিমত ব্যক্ত করেছেন।
এদিকে জাহাজ গুলোর বাড়তি ভাড়া আদায়ের কারণে পর্যটকদের খরচ নিজেদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে কক্সবাজারে ভ্রমণ করতে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা আব্দুল হালিম জানান। তিনি বলেন দেশের সকল ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করার জন্য কক্সবাজারে তালিকার প্রথমে রাখে অতীতে এখানে ভ্রমণ করার খরচ সহনশীল পর্যায়ে থাকলেও চলতি বছরে তা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে এতে করে শিক্ষার্থীরাও পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ করার আগ্রহ হারিয়ে ফেলবে ক্রমান্বয়ে।
দেশের অধিকাংশ ভ্রমণ পিপাসু পর্যটক কক্সবাজার ভ্রমণ করতে আসে সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসায়ীরা সকল কিছুর উপর দ্বিগুণভাবে দাম বাড়িয়ে দেয় যা মনিটরিং করা প্রশাসনের দায়িত্ব। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে অটো ভাড়া যে যেমন ইচ্ছা তেমন আদায় করে এতে অধিকাংশ পর্যটক বাজেট নিয়ে ভ্রমণ করতে আসলেও অনেক সময় বিপদে পড়ে যায় অর্থের কারণে। বিশেষ করে চাকরিজীবীরা নির্দিষ্ট বাজেট করে ভ্রমণ করতে আসে। তার উপরে যদি এসব জায়গায় বাড়তি অর্থ খরচ করতে হয় সেটার যোগান দিয়ে খুব মুশকিল হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বিপ হচ্ছে কক্সবাজার থেকে একটি আলাদা ভ্রমন প্রিয় জায়গা তাই সেখানে আসা-যাওয়ার ভাড়া পুনঃ নির্ধারণ করা উচিত এবং সহনশীল করা দরকার। এতে ভ্রমণ পিপাসুরা যাতে সাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান বার্তা বিচিত্রাকে বলেন প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণের ভাড়া বিষয়ে সবার সাথে সমন্বয় করার জন্য। পর্যটকদের যাতে কোন প্রকারের অসুবিধা না হয় সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। চলতি পর্যটন সবে জেলার বিভিন্ন জায়গায় মনিটরিং সেল গঠন করে তার কার্য পরিধি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি আমরা। কোন পর্যটক যাতে এখানে এসে হয়রানি না হয় তার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। তবে ভ্রমন করতে আসা পর্যটকদের সচেতন হতে হবে আরো সঠিক জায়গায় অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।