নেত্রকোণায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খানের কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। পাশাপাশি নতুন পদমর্যাদায় অর্পিত দায়িত্ব সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার পরিবারের সদস্যরা।
পদোন্নতি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেন।