নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বছরের ৫ নভেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় টিপু সুলতান আসামি। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, ৫ আগস্টের নাশকতার মামলায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে তুলারামপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে।