‘আসুন, একসঙ্গে ভালো থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী পর্যটনস্থান পাথরঘাটায় দিনব্যাপী নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য র্যাফেল ড্রসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রাখা হয়। এতে বণিক সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশফিয়া তাসরিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. শামীম হোসেন মণ্ডল, বণিক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ সাহা (বাপ্পি) এবং পাঁচবিবি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. হারুনুর রশিদ সজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিউল ইসলাম রুবেল।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।