সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবদলের আহ্বায়ক ও বিএনপির কাউন্সিলর বাবলু সরদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন সরদারের বিরুদ্ধে।
তিনি একটি হত্যা মামলার আসামি বলে অভিযোগকারী দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে প্রকাশ্যে লোকজন নিয়ে বাবলু সরদারকে হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
বাবলু সরদারের অভিযোগ, তিনি তার মৎস্যঘের থেকে রাস্তায় ওঠার সময় বিল্লাল সরদার ও তার সঙ্গে থাকা লোকজন তাকে পথরোধ করে।
এ সময় ১৬ ডিসেম্বরের আগে মামলা তুলে না নিলে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
বাবলু সরদার জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন বাবলু সরদার।
অভিযোগের বিষয়ে বিল্লাল হোসেন সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যুবদল নেতা ও তার পরিবার।