গোপালগঞ্জের মুকসুদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ডাকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত। আজ শনীবার (২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় মুকসুদপুর উপজেলা ডাক বাংলোতে মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ডাকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে যোগদান করেন। সমাবেশে ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন, বক্তারা আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক রাজনিতীর কড়া সমালোচনা করেন এবং সকলকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে এ নৈরাজ্য মোকাবেলার আহ্বান জানান।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহরাব শেখ, সহ-সভাপতি আলি মোল্যা, মোঃ মুন্নু মুন্সি, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোঃ বদিউজ্জামান এজাজ, বিএনপি নেতা ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া, সাবেক পৌর মেয়র সাদ্দাদ করিম মন্টু, বিএনপি নেতা ও সাবেক দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি।