সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চর রান্ধুনীবাড়ী গ্রামবাসী একটি ব্রীজের অপেক্ষায় প্রায় ২৫ বছর অতিবাহিত হলেও বাস্তবায়নের রুপ নেয়নি এখনো জনদুর্ভোগে প্রায় ২৫-৩০ হাজার মানুষ।
১৯৯৩ সালে যমুনা ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।যমুনা সেতু রক্ষার জন্য ক্যানেল কাটা হয়।যার কারনে রান্ধুনীবাড়ি সয়দাবাদ ও পঞ্চসোনা নদীভাংগনের কবলে পড়ে।যমুনা নদী একুল ভাংগে অকুল গড়ে সেই পরিপ্রেক্ষিতে চর রান্ধুনীবাড়ি বসবাস শুরু হয় ২০০০ সালের শুরুর দিকে। ধীরে ধীরে চরাঞ্চলের পরিধি বাড়ার সাথে সাথে জনবসতিও বাড়তে থাকে।কিন্ত সুদীর্ঘ ২৬ বছর অতিক্রম করার পরও চরাঞ্চলের মানুষ দুর্ভোগ শেষ হয় নাই বছরের প্রায় ৬ মাস পানি থাকে ৬ মাস হচ্ছে শুকনো থাকে।শিক্ষা চিকিৎসা কৃষি খামার সব কিছু ব্যাহত হয় একটি মাত্র ব্রীজ এর জন্য।
এলাকাবাসী জানান ২৫ বছর ধরে রান্ধুনীবাড়ি এলাকার মানুষ একটি ব্রিজের আশায় দিন গুনছে। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে মানুষের কপালে জুটেছে শুধু ভোগান্তি, অপেক্ষা আর হতাশা। প্রতি বছরেই যখন ব্রিজের কাজ শুরুর কথা বলা হয়, তখন মানুষ বিশ্বাস করে—অবশেষে হয়তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
কিন্তু প্রতিবারই আবার নতুন করে গভীরভাবে হতাশ হতে হয়
যারা ব্রিজ নির্মাণ নিয়ে টালবাহানা করছেন কিংবা ব্রিজের প্রয়োজনীয়তা অনুভব করছেন না, তারা হয়তো প্রতিদিন এই এলাকার মানুষের মতো জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করেন না। তাই সাধারণ মানুষের প্রতিদিনের কষ্ট, দুর্ভোগ আর আতঙ্কের বাস্তব চিত্র তারা অনুভব করতে পারছেন না।
প্রতিবার আশা নিয়েও যদি আবার খালি হাতে ফিরতে হয়, তাহলে সাধারণ মানুষ কাদের উপর ভরসা করবে? মানুষের নিরাপদ চলাচল কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। সেই অধিকার থেকে একটি এলাকাকে বছরের পর বছর বঞ্চিত রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
অনেকের অভিযোগ করেন কিছু কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে রান্ধুনীবাড়ি ব্রিজ বাস্তবায়ন বিলম্বিত করছে? তারা দাবি করেন
"মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং মাননীয় এমপি আমিরুল ইসলাম খান আলিম ভাইয়ের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এ ব্রিজ আর হবে না।* কারণ একটি এলাকার মানুষ বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনে যাচ্ছে, কিন্তু বাস্তব উন্নয়ন দেখছে না।