কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার কয়রায় মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোডাউনে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাসার ডাব্লিউ, মঞ্জুর মোর্শেদ ও মাস্টার রফিকুল ইসলাম। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান ইছান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, মো. ইউনুস আলী, আসাদুল ইসলাম, আনারুল ডাব্লিউ, মিজানুর রহমান লিটু ও হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্যসচিব মাহমুদ হাসান,ছাএনেতা আম্মার হোসেন রাজু, ইমরান হোসেন, মেহেদি হাসান রানা, জাহাঙ্গীর, মুস্তাকিম প্রমুখ এছাড়া বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।