চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী মির্জপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসাথে প্রাণ হারিয়েছেন আপন দুই সহোদর ভাই। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল, হায়দর আলী সিপাহীর বাড়ী নিবাসী, হারুনের বড় ছেলে তুষার (প্রবাসী) ও ছোট ছেলে ইরাত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই ভাই।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই পরিবারের দুই ছেলের একসাথে চলে যাওয়ায় বংশাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।