বান্দরবানের লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীর করার ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার,১৯ নভেম্বর ২০২৬, সকাল থেকেই লামা পৌরশহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা জড় হয়ে এ কর্মসূচি পালন করেন। পরে লামা বাজার ও প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোন ষড়যন্ত্র করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথেই প্রতিহত করা হবে। এই সময় দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণভাবে মাঠে থেকে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া এবং লামা উপজেলা যুব দলের আহ্বায়ক সভাপতি দেলোয়ার হোসেন রফিক। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।