ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে দলীয় প্রার্থিতা নির্ধারণে বিশেষ সভা করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় দাউদপুর অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি, তিন উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।