ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণাঞ্চলে বাঘসদৃশ বন্যপ্রাণীর বিচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে উপজেলার দক্ষিণ চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও সোনাগাজীর দক্ষিণাঞ্চলে একাধিকবার বাঘ দেখার দাবি উঠেছে। সর্বশেষ ভূঁইয়া বাজারের দক্ষিণাঞ্চলে পরিমলের দোকানের সামনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় একটি বন্যপ্রাণীর ছবি ধরা পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টা ৪৮ মিনিটের সিসিটিভি ফুটেজে প্রাণীটিকে চলাচল করতে দেখা যায়।
ফুটেজে প্রাণীটির শরীরে চিতাবাঘের মতো ছোপ ছোপ দাগ দেখা গেলেও এটি আসলে কোন প্রজাতির প্রাণী, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ঈদগাহসংলগ্ন এলাকায় সাতজন প্রাণীটির আক্রমণের শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানান। ত
এ পরিস্থিতিতে দক্ষিণ চরাঞ্চলের বাসিন্দাদের রাতে একা চলাচল না করা, শিশুদের নিরাপদে রাখা এবং বন্যপ্রাণী দেখলে সেটির কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বন বিভাগ ও সাংবাদিকদের নজরে আনার আহ্বান জানানো হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটির পরিচয় ও অবস্থান নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।