সত্য প্রকাশে একধাপ এগিয়ে" এই শ্লোগান নিয়ে পিরোজপুর থেকে প্রকাশিত হলো আরও একটি দৈনিক 'আজকের উদয়ন বার্তা' পত্রিকা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সময়ের সাপ্তাহিক উদয়নবার্তা 'আজকের উদয়ন বার্তা' নামে দৈনিক পত্রিকা হিসাবে উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো।
এক অনারম্বর অনুষ্ঠানে দৈনিক পত্রিকার উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: গোলাম রব্বানী। পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইফতেখারুল ইসলাম শামীম, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাংবাদিক মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সরকারী কৌসলী সৈয়দ সাব্বির আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক আহসানুল কবীর। উপস্থিত ছিলেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ। বক্তারা উদয়ন বার্তার উত্তোরোত্তর সাফল্য কামনা করে পত্রিকায় মানুষের এবং স্থানীয় সমস্যা তুলে ধরবে। পরে কেককেটে পত্রিকার শুভ উদ্ভোধন করা হয়।