পিরোজপুরের নেছারাবাদে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উস্তাজুল ক্বেররা মরহুম হাফেজ কারী মোঃ সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এর উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী। প্রধান আলোচক ছিলেন শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের সাতটি দেশের ক্বারীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। ক্বারীরা হলেন, মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ, বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও স্থানীয় হাফেজ ও ক্বারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উস্তাজুল ক্বেররা মরহুম হাফেজ কারী মোঃ সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এর উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা যেন পবিত্র কুরআন তেলাওয়াত আন্তর্জাতিক ক্বারীদের কন্ঠে শুনতে পান। এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর প্রতি সাধারণ মানুষের তাকওয়া বেড়ে যাবে। এটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।