সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, জননেতা শাহজাহান চৌধুরী এমপি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার রাজিব দাস পুরকায়স্থের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার প্রাপ্ত কর্মকর্তা, ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন সরকারের দপ্তরের উদ্ধতম কর্মকর্তারা
মত বিনিময় সভায় এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী তিনি সাতকানিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন যাপনের পরিবেশ নিশ্চিত করার কথা জানান।
তিনি সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।