ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ১২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ও ৬০ ব্যাটালিয়ন। বুধবার ১৪ অক্টোবর রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ১৫ হাজার ৪৮ টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে।
অন্যদিকে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। দুই ব্যাটালিয়নের জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১২ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।