প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করণে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে "কমিউনিটি সহযোগী নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপন বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ই অক্টোবর ২০২৬ খ্রি. উপজেলা কৃষি অফিস সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে এবং খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ও কানাডা সরকারের সহায়তায় কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এর সহযোগিতায় কর্মশালাটি পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার খাতিজা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সানোয়ার হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম আনসারী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ। কর্মশালায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কমিউনিটি সহযোগীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্ষমতা বাড়াতে পারলে তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।