কক্সবাজারে আধুনিক বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল স্থাপনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে অল কক্সবাজার স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা জান্নাতুন আদনের নেতৃত্বে একদল শিক্ষার্থী কক্সবাজারের জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে কক্সবাজারসহ আশপাশের অঞ্চলের দগ্ধ রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় একটি বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।
উদ্যোক্তাদের মতে, কক্সবাজারে এ ধরনের আধুনিক চিকিৎসাসেবা চালু হলে দগ্ধ রোগীদের চিকিৎসার সুযোগ বাড়বে এবং উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যাওয়ার ভোগান্তি কমাতে সহায়ক হবে।
জনস্বার্থে উত্থাপিত এ দাবির মাধ্যমে কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নত দগ্ধ রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে উদ্যোক্তারা