নওগাঁ সদরে অভিযান চালিয়ে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।
আজ সোমবার (১৯ অক্টোবর, ২০২৬) দুপুর ২:০০ ঘটিকার সময় সদর থানাধীন ২ নম্বর কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ নুরু প্রামানিক (৩৮) এবং একই এলাকার মৃত আঃ লতিফের ছেলে মোঃ কালাম হোসেন (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল পাইকপাড়া গ্রামস্থ পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা রাস্তার ওপর উজ্জ্বলের পুকুর পাড়ের পাশে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামীদ্বয়ের কাছ থেকে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।