মুন্সিগঞ্জের গজারিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ভাসারচর সুপার চ্যালেঞ্জার্স ও জামালপুর ওয়ারিয়র্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জামালপুর ওয়ারিয়র্সকে (৫-৪) গোলে পরাজিত করে ভাসারচর সুপার চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ১৬টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভাসারচর সুপার চ্যালেঞ্জার্স ও জামালপুর ওয়ারিয়র্স। ফাইনাল খেলাকে ঘিরে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছে বিপুলসংখ্যক দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমী। জাঁকজমকপূর্ণ আয়োজনে খেলাটি উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ।
ভাসানচর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মো.মনসুর আলম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন ও বাবু গোলদার,
বায়েজীদ হোসাইন হৃদয়, সোহেল চৌধুরী, আরিফ হোসেন শাহাদাত হোসাইন সভার মিরাজ নজরুল ইসলম,হাসান গোলদার আব্দুল হাই সরকার জনি দেলোয়ার হোসেন ধনু মিয়া ওমর সানিএস.এম মিলন ওমর ফারুক শাহিন খন্দকার রাজিব আহাম্মেদ
এছাড়া আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগানো এবং মাঠমুখী করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তারা বলেন, “ক্রীড়া শক্তি, ক্রীড়া বল'মাদক ছেড়ে মাঠে চল”এই স্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য।ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রেখে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফাইনাল শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকায় খেলাধুলার চর্চা বাড়বে এবং তরুণরা মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।