চট্টগ্রামের সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট বাজালিয়া দক্ষিণ পাড়া এলাকার উদ্যোগে আজ বিকেলে ( ২৩ অক্টোবর ২০২৬ )এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ ও এনপিবি নিউজের সাংবাদিক মোঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আজকের জনবাণী পত্রিকা মোহাম্মদ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনুল ইসলাম ফরহাদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ এবং টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন।
  • অতিথির বক্তব্যে সাংবাদিক মোঃ কামাল উদ্দিন বলেন,যুবসমাজকে খেলাধুলার প্রতি অনুরাগী করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে এই ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই মাঠ থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরি হবে।
  • উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়