শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।
গত ১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রশিক্ষক সৈয়দ আহসানুর রহমানসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিরামপুর উপজেলার ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ৩৭৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করছেন।
পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে সহায়তা করতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।