যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে ৩১ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনব্যাপি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর অভয়নগর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অভয়নগর ও আশপাশের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের অভয়নগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা গোলাম মওলা।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের উদ্দেশে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনটির খুলনা বিভাগীয় জোন-২-এর সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা আবদুল্লাহ। আরো বক্তব্য দেন সহসভাপতি হাফেজ মীর মহর আলী, যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামছুর রহমান এবং অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সরোয়ার হুসাইন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদরাসা ইশা‘আতুস সুন্নাহ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ নাজমুল হক খোকন। অনুষ্ঠানটির পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসাটির মুহতামিম হাফেজ কারী মো. রাকিবুজ্জামান এবং নাজেমে তালিমাত হাফেজ কারী শরিফুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খুদে হাফেজদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।