ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুলটিখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মো. আব্দুল হক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিঠু সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং জনসম্পৃক্ততামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।