নওগাঁয় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ কুখ্যাত তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২:৩০ মিনিটে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের ‘দারোগার ইটভাটা কাওয়াতলীর মোড়’ এলাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ টহল দল তাদের গ্রেপ্তার করে।
১. মোঃ মাসুদ (৩৫) — পিতা: মৃত লুৎফর রহমান, সাং: আনন্দনগর।
২. মোঃ হাসান (৩২) — পিতা: মোঃ ভুট্টু কসাই, সাং: উকিলপাড়া।
৩. মোঃ সজীব দেওয়ান (২৮) — পিতা: মৃত সামাদ দেওয়ান, সাং: আনন্দনগর।
উক্ত সকল আসামির বাড়ি নওগাঁ সদর থানা এলাকায়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম অভিযানকালে আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে:
১টি চাইনিজ কুড়াল ১টি হাসুয়া লোহার পাইপ বাঁশ ও রশি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিনজনই এলাকায় কুখ্যাত চোর ও ডাকাত হিসেবে পরিচিত। তারা বিদ্যুৎতের লাইন, মিটার ও তারা কাটায় বিশেষ পারদর্শী। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পালিয়ে যাওয়া ও অজ্ঞাতনামা সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা রুজুর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।