সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক গোলজার প্রধান
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে কমরেড হুমায়ুন কবিরকে সভাপতি এবং কমরেড গোলজার প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী ও পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করা হয়।
সংগঠন সূত্রের খবর, আজ ২৩ অক্টোবর ২০২৬ নারায়ণগঞ্জ মহানগর এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান, গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড নুরুলদীন ঢালী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুমন হাওলাদার।
কমিটি প্রকাশকালে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, "নবগঠিত এই ২৩ সদস্যের মহানগর কমিটির হাত ধরে নারায়ণগঞ্জের শ্রমজীবী, মেহনতি ও সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে।"
নবাগত কমিটির সভাপতি কমরেড হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কমরেড গোলজার প্রধান দলের নীতি ও আদর্শ মেনে সাধারণ মানুষের রাজপথের দাবিসমূহ আদায়ে সর্বদা সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।