দলীয় শৃঙ্খলা ভেংগে যুবদলের ঘোষিত নীতিমালার বাইরে সংগঠনের কার্যক্রম করায় মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদ হতে বহিষ্কার হওয়ার দীর্ঘ সময় পর স্ব পদে ফিরেছেন মোঃ মুক্তার হোসেন।
মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র এ নেতা আহ্বায়ক কমিটির সদস্য পদের সাথে ফিরেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্ব প্যাডে শুক্রবার (২৩শে অক্টঃ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ মুক্তার হোসেনের সাথে আরো ২জন সিনিয়র যুবদলে নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
YT78WXT.jpeg
আবেদনের পরিপেক্ষিতে দলীয় স্বার্থে পর্যালোচনা করে যুবদলের এ সিদ্ধান্তে পুনরায় পদ ফিরে পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মণিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন।