মেহেরপুরের গাংনীর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যেতে বেশি দামের রাসায়নিক সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরীর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার বিকেলে উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের কৃষকদের আয়োজনে পরম দিয়ে দিঘিরঘোনা এলাকায় গোল্ডেন ট্রেডার্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের নেতৃত্ব দেন গাংনী উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল হাসান শাওন। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন স্যারের সরবরাহ থাকলেও প্রকৃত কৃষকরা চাহিদ মত সার পাচ্ছেন না।
ডিলাররা নিজেদের মতো তালিকা তৈরি করে সার বিতরণ করছেন।
অন্যদিকে কৃষকদের প্রতি বস্তা সার ১৭০০ থেকে ১৮০০ টাকা দরে কিনতে হচ্ছে। এই অবস্থায় বাড়তি দামে সার কিনে চাষাবাদ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। কৃষকরা অবিলম্বে সার সিন্ডিকেট ভেঙে কৃত্রিম শংকট দূর করা দাবী জানান। কৃষক কামাল হোসেন বলেন আমরা সার কিনতে গিয়েও সার পাচ্ছি না অথচ অন্ধকারে ষাঁড় বিক্রি হয়ে যাচ্ছে। যারা বেশি টাকা দিচ্ছেন রাতের আঁধারে তাদের সার দেওয়া হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙতে হবে। কোন অন্যায় চলতে দেওয়া হবে না। এর সুষ্ঠু সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আর যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ভাঙিয়ে চলবেন তাদের কোন ছাড় দেয়া হবে না।
কৃষক আইয়ুব আলী বলেন আমরা সরকার নির্ধারিত দামের সার পাচ্ছি না। দোকানে সার কিনতে গেলে প্রতি বস্তা ১ হাজার ৮০০ টাকা চাওয়া হচ্ছে। অথচ গোপনে বিভিন্ন সময়ে সার উন্নত নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা চাষাবাদ করব কিভাবে। দিন দিন আমাদের কষ্ট বাড়ছে অথচ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থাকছেন। চাষী মোহাম্মদ আতিয়ার রহমান বলেন যাদের কাছে সার সর্বনা করা হচ্ছে তাদের কেউ কেউ সিন্ডিকেট তৈরি করে নিজেদের ইচ্ছেমতো ষাঁড় বিতরণ করছেন। এতে প্রকৃত কৃষকরা সার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন স্যারের সরবরাহ ও বিকৃতিতে অনিয়ম সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। গাংনী উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায় আব্দুল্লাহ আল মা হাসান শাওন বলেন আমাদের একটাই দাবি কোন সিন্ডিকেট থাকবে না। যারা স্যারের সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। দেশের কৃষককে বাঁচাতে হবে তাহলে কৃষি বাঁচবে কৃষকদের ন্যায্য মূল্য সার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন কৃষকদের কেউ হুমকি ধামকি দিলে তা মেনে নেওয়া হবে না। কৃষকদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে কারণ কৃষক দেশের প্রাণ বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন কৃষি সমৃদ্ধ হলে বাংলাদেশেও সমৃদ্ধ হবে।
তিনি আরো বলেন কৃষকেরা ন্যায্য মূল্যের সার পাচ্ছে না তিনি সব সময় কৃষকদের পাশে রয়েছেন এবং যেকোনো সমস্যার তাদের সহযোগিতা করবেন। কৃষকদের অধিকার ফিরে আসুক এটাই তার প্রত্যাশা। গাঙনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুদুর রহমান বলেন কেউ স্যারের সংকট তৈরি করলে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনাগু ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও আলোচনা করা হয়েছে।