বরগুনা জেলা সদরের সদরের ৭নংঢলুয়া ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ৭নং ঢলুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়াইতলা সাকিনস্থ হিরুর সেলুনের সামনের পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করেন এসআই মোঃ নাছির উদ্দিন হাওলাদার।
পুলিশ জানায়, আটককৃতরা হলো বামনা থানার ডোয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডোয়াতলার মোঃ নাইম হাওলাদার (২০) এবং পাথরঘাটা থানার কাকচিড়া ইউনিয়নের আমতলী এলাকার মোঃ মেহেদী হাসান (২৭)। তাদের দেহ তল্লাশি করে ২৪ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং-৪৯ ও জিআর নং-৫০১। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মাসুদ মুন্সিকে।